করোনা টিকার নিবন্ধন

আরেকটা জালিয়াতির সার্টিফিকেট চালু হচ্ছে : রিজভী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০২:০৩ এএম

করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য যে নিবন্ধন প্রক্রিয়া করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকার আরেকটা জালিয়াতির সার্টিফিকেট চালু করেছে। যারা ভ্যাকসিন নেবে তাদের একটি সম্মতিপত্র বা অঙ্গীকারনামা দিতে হবে।’

গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে প্রতিষ্ঠিত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এমন প্রশ্ন তোলেন।

রিজভী বলেন, টিকা নিতে যে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে, সেখানে নিবন্ধনকারীর নাম, তার বাবার নাম, মায়ের নাম, এনআইডি নম্বর দিতে হবে। অঙ্গীকারনামা এ জন্য দিতে হবে যাতে ভ্যাকসিন নেওয়ার পর তার কোনো প্রতিক্রিয়া দেখা দিলে সরকার দায়ী নয়। এখানেই তো সন্দেহ আরও ঢুকিয়ে দেওয়া হলো। এতে জনগণ আরও সন্ত্রস্ত হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত