মৃত নারীদের ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া মুন্না ভগতের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস গতকাল মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন। পৃথক দুই মামলায় তার বিরুদ্ধে দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দিয়েছে আদালত। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (তেজগাঁও থানা) আফসানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
×
