‘আমি এখনো সবার আগে টিকা নিতে চাই’এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যেদিন সবার জন্য টিকা উন্মুক্ত হবে আমি সেদিন সবার আগে থাকব, এটা আশ্বস্ত করতে পারি। এখন ডেটসহ (তারিখ) অন্যান্য বিষয় নিয়ে কাজ চলছে। ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, আপনি সবার আগে নিতে চান কি-না সাংবাদিকদের এমন প্রশ্নে গতকাল বুধবার এক ভার্চুয়াল সভায় অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখনো সবার আগে টিকা নিতে চাই।’
অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, আমি একা নিলেই তো হবে না। যেদিন আমি নেব সেদিন আমি সবার আগে থাকব, এটা আশ্বস্ত করতে পারি। এখন ডেটসহ (তারিখ) অন্যান্য বিষয় নিয়ে কাজ চলছে। সমাজের বিভিন্ন এলাকা ধরে আমরা এগুলো (টিকা) বিতরণ করব, সেভাবেই এগোচ্ছে। সেজন্য বিভিন্ন ক্রাইটেরিয়া এবং বিভিন্ন বয়স বিবেচনায় নিয়ে এগুলো করা হবে। আমার জন্য নির্ধারিত সময় কখন আসবে আমি এখনো জানি না, যেদিন আসবে আমি নিশ্চয়ই সেদিন ভ্যাকসিন নেব।
প্রসঙ্গত গত ২০ জানুয়ারি সবার আগে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
