বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। ‘ভুয়া জন্মদিন’ পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে করা মামলায় গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুর এই আদেশ দেন।
এদিন এই দুই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
