নড়াইল পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানো ও টাকার বিনিময়ে ভোট কিনে নেওয়ার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের এক নেতা। এ ঘটনায় গত বুধবার রাতে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও মেয়র প্রার্থী জুলফিকার আলীসহ ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু ।
মলয়ের দাবি, রাতের বেলায় ভোটারদের নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া টাকার বিনিময়ে ভোট কেনারও চেষ্টা করছে তারা। তবে বিএনপির মেয়র প্রার্থী জুলফিকার আলী মন্ডল বলেন, ‘আমি নীরবে-নিভৃতে একা একা ভোট চাচ্ছি। আমরা কীভাবে ভোটারদের ভয়ভীতি দেখাব।’
