ডায়াবেটিস নিয়ন্ত্রণে চার রকম আটার রুটি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০১:৫৯ এএম

প্রতি বছর বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। খাবারের পাশাপাশি সুস্থ জীবনযাপন এই রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ ক্ষেত্রে খাবারে বিশেষ ধরনের রুটি যুক্ত করলেও ভালো ফল পাওয়া যাবে। খাবারে বেশি করে প্রোটিন, ফাইবারযুক্ত করে কার্ব ও সুগারের পরিমাণ কমালে ডায়াবেটিসকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। সাধারণ আটা-ময়দার রুটির চেয়ে স্বাস্থ্যকর কিছু রুটি রয়েছে, যা সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। জেনে নিন সেই আটাগুলো সম্পর্কে-

রাগি আটা

রাগি আটা মূলত গ্লুটোন মুক্ত এবং বিভিন্ন রকম বজরার মিশ্রণে তৈরি। এছাড়া যথেষ্ট পরিমাণে ফাইবারও আছে। ফাইবার অনেকটা সময় পেট ভর্তি রাখতে পারে বলে অতিরিক্ত খেয়ে ফেলা বা ঘন ঘন ক্ষুধা লাগার প্রবণতা অনেকটাই কমে যায়। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

আমড়ান আটা

আমড়ান আটা অ্যান্টি-ডায়াবেটিক হিসেবে বেশি পরিচিত। এই আটার মধ্যে বার্লি মেশানো থাকে। এছাড়া প্রচুর পরিমাণে মিনারেল, প্রোটিন ও ভিটামিন থাকে। যা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী।

বার্লির রুটি

বার্লি রোগীদের খাবার হিসেবে অনেক আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। এতে মেটাবলিজম বৃদ্ধি পায়। নানা ধরনের রোগ থেকেই দূরে রাখতে সহায়তা করে বার্লি। তাই ডায়াবেটিস রোগীকে অনায়াসেই বার্লির রুটি দেওয়া যেতে পারে।

ছোলার আটা

এ ধরনের আটায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখার জন্যও এটি ভালো কাজ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত