করোনার টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০২:১৭ এএম

করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাই স্কুলে তিনি এ টিকা নেন।

জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় বলেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য টিকা সহজলভ্য নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারী কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সবাই নিরাপদ।’ গত ডিসেম্বরে গুতেরেস ঘোষণা দিয়েছিলেন যে তিনি আনন্দের সঙ্গে প্রকাশ্যে টিকা নেবেন। তিনি আরও বলেন, টিকা নেওয়া হচ্ছে তার জন্য একটি নৈতিক দায়িত্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত