‘স্লিপ টাইমার’ ফিচার আনছে নেটফ্লিক্স

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১২:৩১ পিএম

পুরোনো সিআরটি টিভির ফিচার থেকে আইডিয়া নিচ্ছে নেটফ্লিক্স। স্ট্রিমিং সার্ভিসটি জানিয়েছে, তারা অ্যান্ড্রয়েড অ্যাপে স্লিপ টাইমার ফিচার পরীক্ষা করে দেখছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে চারটি বিরতি সময়ে ভিডিও বন্ধ করা যাবে। সময় এভাবে নির্ধারণ করা হয়েছ: ১৫ মিনিট, ৩০ মিনিট, ৪৫ মিনিট অথবা চলমান শো/মুভি শেষ হলে।

এর মাধ্যমে ব্যাটারি যেমন বাঁচবে, তেমনি শো অথবা মুভি প্রয়োজন মতো দেখা যাবে।

ফিচারটি অন করতে স্ক্রিনের উপরে ডানদিকে ক্লক আইকন পাবেন ব্যবহারকারীরা। এখানে চারটি টাইমার অপশন থাকবে। প্রয়োজন মতো একটা বেছে নেয়া যাবে। আর জেগে থাকলে এড়িয়েও যেতে পারবেন।

এই মুহূর্তে ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রাপ্তবয়স্কদের প্রোফাইলে সীমাবদ্ধ থাকবে। নেটফ্লিক্স বলছে, খুব তাড়াতাড়ি টিভি, ডেস্কটপেও আসবে।

আইওএস অথবা ম্যাক ডিভাইসে ফিচারটি আসবে কি না, সে বিষয়ে কিছু জানায়নি নেটফ্লিক্স।

১৯৯৭ সাল থেকে আমেরিকায় কার্যক্রম শুরু করা নেটফ্লিক্স ২০০৭ সাল থেকে অনলাইনে স্ট্রিমিং সার্ভিস শুরু করে। টেলিভিশন শোয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজেরা সিনেমা, নাটক, সিরিয়াল, কার্টুন বানাচ্ছে। অন্য প্রযোজনা সংস্থার সিনেমাও তারা কিনে নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত