দর্শনা পৌর নির্বাচনে আ. লীগের প্রার্থী মতিয়ার রহমানের জয়লাভ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৯:৪৬ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মেয়র মতিয়ার রহমান ১৭হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই নিয়ে চারবার তিনি দর্শনা পৌরসভার মেয়র হিসাবে বিজয়ী হলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হাবিবুর রহমান বুলেট ধানের শীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৯১ভোট। এছাড়া জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী আশকার আলী পেয়েছেন ৪১৮ ভোট।

এদিকে, নির্বাচন চলাকালীন সময় শনিবার বেলা ১১টার দিকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান বুলেট ভোট বর্জন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, দলীয় নেতা-কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া এবং কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার কারণে ভোট বর্জন করা হলো। 

শনিবার সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডে ১৬ টি কেন্দ্রে ৮২টি বুথে গোপন ব্যালটের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ ফলাফল ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত