শাহজালালে সোনাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০২:২৫ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি সোনাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল শনিবার রাতে বিমানবন্দরের আগমনী ২ নম্বর টার্মিনালের আউট গেটের পাশের কার পার্কিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ৩০ জানুয়ারি রাত সাড়ে ১২টায় বিমানবন্দরের আগমনী ২ নম্বর টার্মিনালের আউট গেটের পাশের কার পার্কিংয়ের পশ্চিম পাশে কাঠবাদামগাছের নিচে দুজন ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাদের আটক করা হয়। তারা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের কামাল পারভেজ (৪১) ও চট্টগ্রামের লোহাগাড়ার ফরিদুল আলম (৫০)।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, তারা দীর্ঘদিন ধরে চোরাচালানে সম্পৃক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত