ওয়ানডের ব্যর্থতা ভুলে গেছেন লিটন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৩:০৩ এএম

তিন ওয়ানডেতে লিটন দাশের মোট সংগ্রহ ৩৬ রান। এর মধ্যে একটিতে কোনো রানই পাননি। উইন্ডিজের বিপক্ষে করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সুখকর হয়নি লিটনের। সেই হতাশা ভুলে টেস্টে ভালো করার লক্ষ্য এই ওপেনারের।

‘ওয়ানডেতে আমি ভালো করতে পারিনি, এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট। আমি চাচ্ছি না সেই বিষয়টি নিয়ে চিন্তা করতে বা রিকল করতে। এখানে আমার নতুন রোল, চেষ্টা করব এখানে যে রোলটা সেটা ভালো করে প্লে করার জন্য’ গতকাল অনুশীলন শেষে বলছিলেন তিনি।

অনেকদিন পর টেস্ট খেলতে যাওয়ায় জয়টা সহজ হবে না বাংলাদেশের। সেটা লিটনও স্বীকার করলেন। কিন্তু গত কয়েকদিনের অনুশীলনে নিজেরা তৈরি হয়েছেন ভালো ফল আনার জন্য। আর সাকিব থাকায় বাড়তি সুবিধাও পাওয়ার কথা বললেন লিটন, ‘ওদের খুব ভালো পেস অ্যাটাক আছে এবং স্পিনও আছে। সিচুয়েশনটা ডিপেন্ড করবে অনেক কিছুর ওপরে। আমরা ওয়ানডের পর ৭-৮ দিনের গ্যাপে ভালো অনুশীলন করছি। সাকিব ভাই আছেন। উনি একটা ভাইটাল রোল প্লে করে সব সময় ম্যাচের মধ্যে। উনি থাকলে আমাদের ব্যাটিং প্লাস বোলিং দুই দিক দিয়েই হেল্প হয়। আমরা সবাই আগ্রহী ভালো ক্রিকেট খেলার জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত