সাবরিনার এনআইডি জালিয়াতির মামলার প্রতিবেদন কাল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৫ এএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামীকাল বুধবার (৩ মার্চ) ধার্য করেছে আদালত। একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য গোপন করে অন্য আরেকটি এনআইডি করার অভিযোগে করা ওই মামলায় গতকাল সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ। এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দিন ধার্যের আদেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩০ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে এ মামলা করেন গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া। ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় মামলাটি করা হয়। সাবরিনার দুই এনআইডিতে স্বামীর নাম দুই রকম উল্লেখ আছে। এনআইডি দুটিতে দেওয়া জন্মতারিখও আলাদা। বর্তমান তার দুটি এনআইডিই ব্লক করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত