এসিসির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট জয় শাহ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৯ এএম

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পরিবর্তে এশিয়া ক্রিকেট কাউন্সিল-এসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। শনিবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় এসিসি। দায়িত্ব নিয়ে জয় শাহ বলেছেন, ‘আমার লক্ষ্য হলো এশিয়ান ক্রিকেটকে আরও সংগঠিত করা এবং ক্রিকেটকে সর্বত্র ছড়িয়ে দেওয়া। এশিয়ান ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য আমাদের অবশ্যই দৃঢ়প্রত্যয়ী হতে হবে।’ বিসিসিআই সচিব পদ ছাড়াও এর আগে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ। তার জন্য বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ আয়োজন করা। শেষবার ২০১৮ সালে আরব আমিরাতে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত