ঢাকা-দুবাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৬ এএম

ইউএস-বাংলা এয়ারলাইনস গতকাল থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এটি ইউএস-বাংলার দশম আন্তর্জাতিক রুট। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবনে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট শুরুর আগে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

কভিড-১৯ কালে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ও আরব আমিরাতের দুদেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করা হয়। ঢাকা থেকে দুবাইয়ের উদ্বোধনী ফ্লাইটের যাত্রীসংখ্যা ছিল ১৪০ জন। প্রতি সোম, বৃহস্পতি, শুক্র ও রবিবার ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় দুবাই পৌঁছাবে।বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত