কাছে আসার গল্পে তাহসান-সুনেরাহ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৭ পিএম

জনপ্রিয় গায়ক-নায়ক তাহসান খান অভিনয় করছেন ভালোবাসা দিবসের একটি নাটকে। নাম ঠিক না হওয়া এই নাটকে তাহসানের বিপরীতে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এটি নির্মিত হচ্ছে ‘ক্লোজআপ কাছে আসার গল্পে’র ব্যানারে। এরই মধ্যে সিলেটে শুরু হয়েছে নাটকের দৃশ্যধারণের কাজ। জানা যায়, ঢাকাতেও হবে নাটকটির শুটিং।

সুনেরাহ জানান, এই কাজগুলো করতে ভালো লাগে তার। এই নাটকগুলোর নির্মাণ কৌশল ও প্রক্রিয়া অনেক ভালো হয়। বিশেষ দিবসে বিশেষ নাটকগুলো অনেক ভালো হয়, দর্শকরাও পছন্দ করে। এর আগে যেটি করেছিলাম সেটিও ভালো হয়েছিল। আশা করছি এবারেরটাও ভালো হবে।

সুনেরাহ তার ফেসবুক স্টোরিতে একটি ভিডিও দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে তাহসানের চুলে সাদা রং লাগানো হচ্ছে। সে থেকে ধারণা করা যায় যে, বয়সের কোনো একটা খেলা নাটকে হয়তো থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত