শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:২১ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩১৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছুসংখ্যক পরিচালক ওই সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছুসংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া ও আবদুল বারেক, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, আবদুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, এ. কে. আজাদ, মোহাম্মদ ইউনুছ, মো. গোলাম কুদ্দুস, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার ও ফকির মাসরিকুজ্জামান, ইন্ডিপেনডেন্ট পরিচালক একরামুল হক, কেএএম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত