অলিম্পিক হবেই

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪২ এএম

জাপানের করোনা পরিস্থিতি যেমনই হোক টোকিও অলিম্পিক হবেই- এমনই মনে করছেন ২০২০ সালের টোকিও অলিম্পিকের প্রধান ইয়োশিরো মরি। তিনি বলেন, ‘করোনাভাইরাস যে পথেই চলুক, অলিম্পিক্স হবেই।’ করোনা অতিমারীর কারণে ২০২০ সালের অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়া হয়। জাপানে এই বছরের ২৩ জুলাই থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসার কথা। ২০২০ টোকিও অলিম্পিক বোর্ডের প্রধান ইয়োশিরো মরি বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ বাড়লেও আমরা এগিয়ে যাব। অলিম্পিক হবে কি হবে না, এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে আয়োজন করব। নতুন ধরনের অলিম্পিক আয়োজনের কথা ভাবা উচিত আমাদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত