দক্ষিণাঞ্চলের দুই ফসল সম্ভাবনা দেখাচ্ছে : কৃষিমন্ত্রী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪০ এএম

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আগে দক্ষিণাঞ্চলে এক ফসল হতো। এখন সেখানকার দুই ফসল আমাদের সম্ভাবনা দেখাচ্ছে। গত বছর পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ১০ লাখ টন ডাল উৎপন্ন হয়েছে। এটা আগে ছিল ৩ লাখ টন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রকাশিত ‘মুজিব শতবর্ষে ১০০ কৃষিপ্রযুক্তি এটলাস’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণবভন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মতিয়া চৌধুরী এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী স ম রেজাউল করিম বক্তব্য রাখেন।

দেশের কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত ধান, পাট, ইক্ষু, চা, রেশম, তুলা, বনজ ও মৎস্য সম্পদ থেকে নির্বাচিত ১০০টি প্রযুক্তি এটলাসে যুক্ত করা হয়েছে। এছাড়া রয়েছে প্রযুক্তিগুলোর প্রয়োগে বেশকিছু সাফল্যের গল্প। দেশ-বিদেশের পাঠকের সুবিধার্থে এ এটলাসে বাংলার পাশাপাশি ইংরেজিও রাখা হয়েছে। বিএআরসি (বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল) প্রকাশিত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবিত এই ‘১০০’

কৃষিপ্রযুক্তি এটলাস’ আধুনিক কৃষি উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত