বহুনির্বাচনী
১. কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কী বলে?
ক. উপযোগ খ. প্রাচুর্য গ. অপ্রাচুর্যতা ঘ. দু®প্রাপ্যতা
২. কোনো দ্রব্য বা সেবা মানুষ কখন কেনে?
ক. প্রাচুর্য থাকলে খ. উপযোগ থাকলে
গ. অসীম সম্পদ থাকলে ঘ. কোনোটিই নয়
৩. কী ব্যবহার করে পানিকে বোতলবন্দি করে পানিসম্পদে রূপান্তরিত করা যায়?
ক. মজুরি খ. আয় গ. শ্রম ঘ. মানসিকতা
৪. সম্পদের কয়টি বৈশিষ্ট্য থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫. হস্তান্তরযোগ্যতা বলে কী বোঝায়?
ক. প্রাচুর্য থাকা খ. দু®প্রাপ্যতা থাকা
গ. উপযোগ থাকা ঘ. হাতবদল হওয়া
৬. উৎপত্তির দিক থেকে সম্পদ কয় প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৭. বনভূমি কী ধরনের সম্পদ?
ক. প্রাকৃতিক খ. মানবিক
গ. উৎপাদিত ঘ. কোনোটিই নয়
৮. নিচের কোনটি মানবিক সম্পদ?
ক. যন্ত্রপাতি খ. কলকারখানা
গ. নদ-নদী ঘ. প্রতিভা
৯. দেশে চাষযোগ্য জমির আয়তন কত?
ক. ৯২০০০ বর্গকিলোমিটার
খ. ৯৪৫০০ বর্গকিলোমিটার
গ. ৯০,৯৯০ বর্গকিলোমিটার
ঘ. ৯৫,০০০ বর্গকিলোমিটার
১০. কোনটি আমাদের দেশের অর্থকরী ফসল?
i. ধান ii. গম iii. চা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. iii ঘ. i, ii ও iii
১১. জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে?
ক. ২০% খ. ১০% গ. ২৫% ঘ. ১৬%
১২. বাংলাদেশের প্রধান খনিজসম্পদ কী?
ক. প্রাকৃতিক গ্যাস খ. চুনাপাথর
গ. কয়লা ঘ. গন্ধক
১৩. বর্তমানে কয়টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে?
ক. ১০টি খ. ১৫টি গ. ২০টি ঘ. ২৫টি
১৪. বাংলাদেশের কোথায় চীনামাটি রয়েছে?
ক. পাবনা খ. ময়মনসিংহ গ. খুলনা ঘ. সিলেট
১৫. হরিপুরে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। হরিপুর কোথায় অবস্থিত?
ক. খুলনা খ. নরসিংদী গ. সিলেট ঘ. ময়মনসিংহ
১৬. বাংলাদেশের সমগ্র বনভূমিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৭. কোন বনভূমিতে ‘রয়েল বেঙ্গল টাইগার’ বাস করে?
ক. সুন্দরবন খ. পার্বত্য চট্টগ্রাম
গ. সিলেটের বনভূমি ঘ. কোনোটিই নয়
১৮. বাংলাদেশে গ্যাসচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র কয়টি আছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৯. বাংলাদেশে পানির প্রধান উৎস কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২০. সুন্দরী বৃক্ষ কোথায় জন্মায়?
ক. সুন্দরবন
খ. পার্বত্য চট্টগ্রাম
গ. সিলেটের বনভূমি মধুপুর ও
ঘ. ভাওয়ালের গড়
উত্তর
১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. ক
