রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫১ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৮৪৭ পিস ইয়াবা, ৪৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ১৬ কেজি ৪৪০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় ২৫টি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত