আবার আইবিসিএফের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৫ এএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু) ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আইবিসিএফের সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আবদুস সামাদ দেশের বৃহত্তম শিল্প গ্রুপ প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসের চেয়ারম্যান। তিনি একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। আবদুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত