দলীয় কর্মসূচিতে ফের অসুস্থ হয়ে পড়লেন রিজভী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০০ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার ওই কর্মসূচিতে বক্তৃতা শেষ হওয়ার পর মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন তিনি। পরে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, সেখানে পরীক্ষা-নিরীক্ষা করলে তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী।

উল্লেখ্য, কিছুদিন আগে তিনি হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামি ব্যাংক হাসপাতালে পরে ল্যাব এইড হাসপাতালে দু’দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত