বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন কে এম আওলাদ হোসেন।
এর আগে তিনি ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে পেশাজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বেসিক ব্যাংক হয়ে ডাচ-বাংলা ব্যাংকে ১৭ বছর কাজ করেন।
আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। বিজ্ঞপ্তি
