টেলিনরের গবেষণা প্রতিবেদন প্রকাশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:০০ এএম

নানা কারণে ২০২০ সাল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গত বছরটি ছিল শতাব্দীর অন্যতম প্রতিকূল সময়। একই সঙ্গে এ সময় বিশ্বজুড়ে ঘটেছে নানা পরিবর্তন। কভিড-১৯ বিশ্বব্যাপী মানুষকে নিউ নরমাল বা নতুন এক জীবনধারায়  অভ্যস্ত করে তুলেছে। টেলিনর এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। টেক ট্রেন্ড নামে পরিচিত ষষ্ঠ সংস্করণে ২০২১ সালের প্রযুক্তি দুনিয়ার পূর্বাভাস হিসেবে দূরশিক্ষণ ও কাজের জন্য প্রযুক্তির উদ্ভাবন, ইন্টারনেটে সুরক্ষা বিষয়ে শঙ্কা, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে আধিক্য একং একাকিত্ব ঘোচাতে উদ্ভাবনী প্রযুক্তির প্রয়োজনীয়তার বিষয়গুলো চিহ্নিত করেছে টেলিনর। গ্রামীণফোন গতকাল রাজধানীর জিপি হাউজে এক অনুষ্ঠানে টেলিনরের গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার; গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান; আনির চৌধুরী, পলিসি অ্যাডভাইজার, এটুআই; সোনিয়া বশির কবির, ফাউন্ডার, এসবিকে ভেনচার অ্যান্ড এসবিকে ফাউন্ডেশন; ড. মেহতাব খানম, কাউন্সেলিং সাইকোলজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত