উহানে করোনার উৎস খুঁজে পায়নি ডব্লিউএইচও

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫০ এএম

করোনাভাইরাসের উৎস খুঁজে পায়নি চীনে তদন্ত করতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে, উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর যে তত্ত্ব হাজির করা হয়েছিল, তার কোনো ভিত্তি নেই।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার মহামারী শুরু হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই ভাইরাসে এ পর্যন্ত সাড়ে ১০ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে, ২৩ লাখের বেশি মানুষ মারা গেছে। বিশেষজ্ঞদের ধারণা, ভাইরাসের উৎস বাদুড় এবং এই বাদুড় থেকে অন্য প্রাণীর মাধ্যমে এটি মানুষে সংক্রমিত হয়েছে, আর সেটা সম্ভবত চীন থেকেই হয়ে থাকতে পারে। সেই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধিদল গত মাসে চীন যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিদেশি বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক জানিয়েছেন, প্রাণী থেকে সংক্রমণের পথ চিহ্নিতকরণের কাজ এখনো ‘প্রক্রিয়ার মধ্যে’ রয়েছে।

উহানে বাদুড়ের অনুপস্থিতি সরাসরি সংক্রমণ সম্ভাবনাকে হ্রাস করছে।

তিনি জানান, এটি সম্ভবত একটি মধ্যবর্তী প্রজাতির মাধ্যমে এসেছিল। উহানের ভাইরাস গবেষণা কেন্দ্র থেকে মহামারী ছড়ানোর দাবিকে প্রত্যাখ্যান করেছেন এমবারেক।

তিনি বলেছেন, গবেষণাগারে তত্ত্বটি একেবারেই অসম্ভব। এই তত্ত্বের ওপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎ গবেষণার পরামর্শ দেব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত