রিয়েলমির নতুন দুই ফাইভি-জি ফোন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৪ এএম

বাজারে নতুন দুই ফোন আনল রিয়েলমি। এগুলো হলো রিয়েলমি এক্স ৭ ও এক্স ৭ প্রো। নতুন এই ফোন দুটি ফাইভ-জি সাপোর্টেড। রিয়েলমি এক্স ৭-এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি মেমোরি ভার্সনের দাম ভারতে ১৯ হাজার ৯৯৯ রুপি। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি মেমোরি ভার্সনের দাম ২১ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে রিয়েলমি এক্স ৯ প্রো ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি মেমোরি ভার্সনের দাম ২৯ হাজার ৯৯৯ রুপি।

রিয়েলমি এক্স ৭ মডেলটিতে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। যার পিক্সেল রেজোলিউশন ১০৮০ঢ২৪০০ পিক্সেলস। প্রসেসর হিসেবে এই মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ইউ চিপসেট থাকছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই মডেলের প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের। এ ছাড়া রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর এবং আর একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাকআপের জন্য রয়েছে ৪৩১০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি ৫০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত