টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতা

নিহত ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা আটক ৮

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৯ এএম

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনের প্রচারণাকালে আওয়ামী লীগ এবং দলটির বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। গত সোমবার সন্ধ্যার পরের ওই সংঘর্ষের ঘটনায় ওইদিনই রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহত মো. খলিলের বাবা নছিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে গোপালপুর থানায় হত্যা মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত