প্রিমিয়ার ব্যাংক ও এ এম জেড হাসপাতালের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর আওতায় প্রিমিয়ার ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা এ এম জেড হাসপাতালে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের এএমডি গোলাম আউলিয়া এবং এ এম জেড হাসপাতালের উপদেষ্টা মাহমুদ হোসাইন চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি এবং জনসম্পদ প্রধান মো. নাজিমউদ্দৌলা; ইভিপি, এসএমই ও কৃষি ব্যাংকিং প্রধান মো. ইমতিয়াজ উদ্দিন; এসভিপি, হেড অব ব্রান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন প্রধান মো. তারেক উদ্দিন, এসএভিপি, কার্ড প্রধান সৈয়দ মনোয়ারুল ইসলাম, এ এম জেড হাসপাতালের পরিচালক ডা. সৈয়দা জিনিয়া জাফরিন; হেড অব মার্কেটিং এবং বিজনেস স্ট্রাটিজিস ডা. সাল সালমা নুজহাত। বিজ্ঞপ্তি
