যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মার অনেক পরিচয়। তিনি একজন চিকিৎসক। ইউটিউবারের পাশাপাশি পেশাদার কোরিওগ্রাফারও। চাহালকে নাচের পাঠ দিয়েছেন ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় আরো সক্রিয় করেছেন স্বামীকে। এবার শ্রেয়াস আইয়ারকে দেখা গেল ধনশ্রীর সঙ্গে নাচের তালে পা মেলাতে।
শুধু পা মেলানো বলা ভুল হবে, মার্কিন ব়্যাপারে গানের তালে ধনশ্রীর সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল আইপিএল দল দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে।
শ্রেয়াস নিজেই সেই নাচের ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।
শ্রেয়াস আইয়ার বুধবার ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার ১২ ঘণ্টার মধ্যেই ৭ লক্ষের বেশি লাইক পড়ে তাতে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ধনশ্রী ও যুজবেন্দ্র চাহাল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আইপিএলের আগে লকডাউনের সময় বাগদান সারেন দুজনে।
শ্রেয়াস এই মুহূর্তে মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় ওয়ানডে টুর্নামেন্টের জন্য মুম্বাইয়ের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এরপরই ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
