টোকিও অলিম্পিক প্রধানের পদত্যাগ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫১ এএম

নারীদের নিয়ে অশোভন মন্তব্যের কারণে টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন ইয়োশিরো মোরি। দায়িত্ব ছাড়ার সময় তিনি নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।

অলিম্পিক আয়োজক কমিটি গতকাল মোরির বিতর্কিত মন্তব্যের পর্যালোচনা নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকের পর ৮৩ বছর বয়সী জাপানের সাবেক প্রধানমন্ত্রী মোরি বলেন, ‘আমার অনুপযুক্ত মন্তব্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। আমি দুঃখিত।’ নারীদের নিয়ে কী বলেছিলেন মোরি? অলিম্পিক কমিটির এক বৈঠকে এই মাসের শুরুতে তিনি বলেছিলেন, ‘নারীরা বেশি কথা বলে এবং বৈঠকে বেশি নারী পরিচালক থাকলে অযথা সময় বেশি লাগে।’ এই মন্তব্য প্রকাশ্যে আসার পর চারদিকে প্রবল সমালোচনা হতে থাকে। জাপানের একদল নারী আইনপ্রণেতা মোরির ওই মন্তব্যের প্রতিবাদে সাদা পোশাক পরে প্রতিবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত