সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৪ পিএম

প্রথম অধ্যায় : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

বিষয় : ছয় দফা, এগারো দফা,

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান

বহুনির্বাচনী

১. যুক্তফ্রন্ট সরকার দায়িত্ব পালন করতে পেরেছিল কত দিন?

ক. এক মাস                    খ. দুই মাস

গ. এক বছর                    ঘ. দুই বছর

২. পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. লিয়াকত আলী খান

গ. ইস্কান্দার মির্জা

ঘ. আইয়ুব খান

৩. ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে অপসারণ করে কে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. লিয়াকত আলী খান

গ. ইস্কান্দার মির্জা

ঘ. আইয়ুব খান

৪. কত সালে আইয়ুব খান সংবিধান রচনা করেন?

ক. ১৯৫৪                       খ. ১৯৫৬

গ. ১৯৬২                       ঘ. ১৯৬৬

৫. কোন শিক্ষানীতির প্রতিবাদে ছাত্ররা দুর্বার আন্দোলন গড়ে তোলে?

ক. শরীফ কমিশন

খ. কুদরত-ই-খুদা শিক্ষানীতি

গ. নিখিল পাকিস্তান শিক্ষানীতি

ঘ. পূর্ব-পাকিস্তান শিক্ষানীতি

৬. ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে?

ক. মওলানা ভাসানী

খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঘ. আসাদুজ্জামান (আসাদ)

৭. কত সালে ছয় দফা ঘোষণা করা হয়?

ক. ১৯৫৪                       খ. ১৯৫৬

গ. ১৯৬৬                       ঘ. ১৯৬৯

৮. ছয় দফা মূলত কীসের দাবি ছিল?

ক. স্বায়ত্তশাসনের খ. স্বাধীনতার

গ. সংহতির                     ঘ. সাম্যের

৯. ছয় দফা কর্মসূচিতে ফেডারেশন সরকারের ক্ষমতা কয়টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি করা হয়?

ক. দুটি               খ. তিনটি

গ. চারটি             ঘ. পাঁচটি

১০. ঐতিহাসিক আগরতলা মামলার অভিযুক্ত ছিলেন কতজন?

ক. ২০               খ. ২৫  

গ. ৩০               ঘ. ৩৫

১১. এগারো দফা ঘোষণা করেন কারা?

ক. পেশাজীবীরা   খ. বুদ্ধিজীবীরা

গ. ছাত্ররা                        ঘ. রাজনীতিবিদরা

১২. ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?

ক. ১৯৫২                       খ. ১৯৫৪

গ. ১৯৬৬                       ঘ. ১৯৬৯

১৩. ছাত্র সংগ্রাম পরিষদে কয়টি ছাত্র সংগঠন অংশগ্রহণ করে?

ক. ৩টি               খ. ৫টি

গ. ৯টি               ঘ. ১১টি

১৪. আসাদুজ্জামান (আসাদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?

ক. রাষ্ট্রবিজ্ঞান     

খ. বাংলা

গ. ইতিহাস                    

ঘ. সমাজবিজ্ঞান

১৫. আসাদুজ্জামান (আসাদ) কত তারিখে শহীদ হন?

ক. ১৯৬৯ সালের ২০শে জানুয়ারি

খ. ১৯৬৯ সালের ২০শে ফেব্রুয়ারি

গ. ১৯৫২ সালের ২০শে ফেব্রুয়ারি

ঘ. ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারি

১৬. পাকিস্তানি সামরিক শাসক সার্জেন্ট জহুরুল হককে কত তারিখে হত্যা করে?

ক. ১৯৬৯ সালের ২০শে জানুয়ারি

খ. ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি

গ. ১৯৫২ সালের ২০শে ফেব্রুয়ারি

ঘ. ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারি

১৭. কত তারিখে সামরিক সরকার আগরতলা মামলা প্রত্যাহারের ঘোষণা দেয়?

ক. ১৯৬৯ সালের ২০শে জানুয়ারি

খ. ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি

গ. ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি

ঘ. ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারি

১৮. প্রবল আন্দোলনের মুখে কত তারিখে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন?

ক. ১৯৬৯ সালের ২০শে জানুয়ারি

খ. ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি

গ. ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি

ঘ. ১৯৬৯ সালের ২৫শে মার্চ

উত্তর

১. খ, ২. গ, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. ৩৫, ১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত