ভালোবাসা দিবসে গিটার বাজিয়ে ভক্তদের ভালোবাসা উপহার দিলেন বুবলী। ১৪ ফেব্রুয়ারি, রবিবার ভালোবাসা দিবসে নিজস্ব ইউটিউব চ্যানেলে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেন বুবলী। ভিডিওতে দেখা যায়, গিটার হাতে নিজের অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমার একটি গানের কিছু অংশ বাজান। তারপর ভক্তদের উদ্দেশ্যে কথা বলেন, ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় বুবলী বলেন, “আমার কাছে মনে হচ্ছিল, এই স্পেশাল দিনটাতে আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটু স্পেশালভাবে কাটাই, সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে একটু হলেও পছন্দ করেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা।”
মিউজিক ভীষণ পছন্দ করেন উল্লেখ করে এই চিত্রনায়িকা বলেন, “আমি সিনেমার মানুষ। তার বাইরে মিউজিক আমার ভীষণ পছন্দ। গান শুনতে ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকেই গিটার ও পিয়ানো ভীষণ ভালো লাগে। যার জন্য ফান করে আজকে গিটার বাজানো।”
