সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান মেয়র নির্বাচিত হয়েছেন। মাত্র ১৪২ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।
রবিবার অনুষ্ঠিত নির্বাচনে লুৎফুর রহমান ৩ হাজার ৮২৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল আমিন পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৩ ভোট।
রবিবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই কানাইঘাট পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
