কলাপাড়া পৌরসভায় আওয়ামী লীগের বিপুল নির্বাচিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৪ এএম

পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিপুল হাওলাদার। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৬৯ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারীর চেয়ে ৪৫৪ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিপুল।

সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ এ ফলাফল নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত