একই মাঠে উল্টো চিত্র

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:০১ এএম

অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের পর দারুণভাবে ফিরে এসেছিল ভারত। পরের তিন টেস্টের দুটি জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে নেওয়া ভারত চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টেও ফিরল দারুণভাবে। টস জিতে নিজেরা ৩২৯ রান করে সাড়ে ৫ ঘণ্টায় ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দিল মাত্র ১৩৪ রানে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৪ রান তুলে এগিয়ে গেছে তারা ২৪৯ রানে। গতকাল সারা দিনে দুদল মিলিয়ে পড়ল ১৫ উইকেট, তার ১০ উইকেটই নিয়েছেন স্পিনাররা। ভারত যদি আর দেড়শও করে, চিপকের ঘূর্ণি উইকেটে অশ্বিন-অক্ষর-যাদবদের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪০০ রান করা অসম্ভব হতে বাধ্য ইংল্যান্ডের।

সেঞ্চুরির পর শনিবার সংবাদ সম্মেলনে ৩৫০ রানই যথেষ্ট, বলেছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে যদিও ভারত শেষ হয়ে যায় ৩২৯ রানে। কিন্তু এরপর রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে দাঁড়াতেই পারেননি জো রুটরা। তাদের হারানো ১০ উইকেটের ৭টিই নিয়েছেন ভারতীয় স্পিনাররা। এর ৫ উইকেট অশ্বিনের। ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন কেবল উইকেটকিপার বেন ফোকস (১০৭ বলে ৪২ রান)। তার জন্যই ফলোঅন বাঁচিয়ে নেয় ইংল্যান্ড। ১৯৫ রানের লিড পেয়ে গিয়েছিল ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টি-২০ মেজাজে শুরু করেছিলেন রোহিত এবং শুভমন গিল। ১১.২ ওভারে ৪২ রানের জুটি গড়েন দুজনে। গিলকে ১৪ রানে ফেরান জ্যাক লিচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত