অশ্বিনের সেঞ্চুরিতে হারের মুখে ইংল্যান্ড

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৮ পিএম

ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। ‘লোকাল হিরো’ রবিচন্দ্রন অশ্বিন এবার সেঞ্চুরি হাঁকালেন দলের দ্বিতীয় ইনিংসে। তাতে চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষেই কার্যত হারের মুখে ইংল্যান্ড।

সোমবার অশ্বিন ১০৬ রানের ইনিংস খেলেছেন। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে গড়েন ৯৬ রানের জুটি। কোহলির ব্যাট থেকে আসে ৬২ রান। এই দুইয়ের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান করে ভারত।

এদিন ব্যক্তিগত ২৮, ৫৬ ও ৭০ রানে জীবন পান অশ্বিন। যা কাজে লাগাতে মোটেও ভুল করেননি। টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট ও সেঞ্চুরির নজির গড়েন।

অশ্বিনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৮২ রানের।

তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নামা ইংল্যান্ড ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। তুলেছে ৫৩ রান।

ডম শিবলিকে (৩) অক্ষর প্যাটেল, রবি বার্নসকে (২৫) অশ্বিন ও জ্যাক লিচকে (০) প্যাটেল তুলে নিয়েছেন। জয় থেকে এখনো ৪২৯ রান দূরে ইংলিশরা।

অর্থাৎ নাটকীয় কিছু না ঘটলে চার টেস্টের সিরিজে ১-১ এ সমতায় ফেরানোর পথে ভারত।

সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। আহমেদাবাদের ম্যাচটি হবে দিবা-রাত্রির।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ৩২৯ (রোহিত ১৬১, মঈন ৪-১২৮) এবং ২৮৬ (অশ্বিন ১০৬, মঈন ৪-৯৮, লিচ ৪-১০০)

ইংল্যান্ড ১৩৪ (অশ্বিন ৫-৪৩) এবং ৫৩-৩

ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য: ৪৮২

×
সর্বশেষ সর্বাধিক পঠিত