‘টি২০তে স্পিনের বিপক্ষে ভালো করতে হবে’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৮ এএম

অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই ধরেই নেওয়া যায় স্পিনাররা বাড়তি সুবিধা পাবে টুর্নামেন্টে। সে কথা মাথায় রেখেই মিসবাহ-উল-হক বলেছেন, টি-টোয়েন্টিতে ভালো করতে হলে পাকিস্তানকে স্পিন খেলায় উন্নতি করতে হবে। লাহোরে রবিবার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজে স্পিনারদের বিপক্ষে ব্যাটিংয়ে সমস্যায় পড়েছিল স্বাগতিকরা। সেই প্রসঙ্গ টেনে পাকিস্তানের কোচ মিসবাহ বলেছেন, ‘দুই দলের ব্যাটসম্যানরাই সিরিজে লড়াই করেছে, কারণ স্পিনাররা ভালো বোলিং করেছে। কিন্তু স্পিনের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা যে ভালো খেলতে পারেনি সেটাও দেখেছি। ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপে ভালো করতে হলে আমাদের স্পিনের বিপক্ষে ভালো খেলা শিখতে হবে। অনেক উন্নতিও করতে হবে।’ শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার মধ্যে আছে বলেও ইঙ্গিত দিয়েছেন মিসবাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত