ইউটিউবে ‘শিল্পী’র রেকর্ড

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৫ এএম

বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম ইউটিউব ভিউয়ের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে আফরান নিশো-মেহজাবীন চৌধুর জুটির নাটক ‘শিল্পী’। এর আগে টানা ৪ বছর এই অবস্থান ধরে রেখেছিল জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘বড় ছেলে’। ‘শিল্পী’ নাটকটি মাত্র ২৬ দিন ৯ ঘণ্টা সময়। আর ‘বড় ছেলে’ কোটি ভিউ অতিক্রম করতে সময় নিয়েছিল ৩৪ দিন। গত ১৮ জানুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় নাটকটি। শুধু নাটকটি নয়, এতে ব্যবহৃত ঢালিউডের জনপ্রিয় দুই গান ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’-এর নতুন ভার্সন এখন ভাইরাল। নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘পুরো জাতির বুকে চিন চিন ব্যথা ধরিয়েছে আমাদের ‘শিল্পী’! এটাকে আমি অবিশ্বাস্য অর্জন বলব। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবীন আপুকে। তাদের অভিনয় গুণেই এটা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা জানাই আমার প্রযোজক পাপ্পু ভাইকে। তার সাহায্য ছাড়া এই কাজ সম্ভব হতো না। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।’ দুজন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে ‘শিল্পী’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত