বাগানে দারুচিনির ব্যবহার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৫ এএম

রান্নায় বা চা বানাতে দারুচিনির ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকেই। মানুষের কাছে এটি যতটা ভালো লাগে, ঠিক ততটাই অপছন্দ বাগানের বিভিন্ন পোকামাকড়ের কাছে। তাই বাগান ভালো রাখতে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন এটি-

ইঁদুর তাড়াতে : কৃষকদের চাষ করা ফসল থেকে ইঁদুর তাড়াতে দারুচিনির ব্যবহার করা যায়। কারণ এই উপাদানের কড়া গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না।

ছত্রাক দূর করতে : গাছের ছত্রাক দূর করতে দারুচিনি বিশেষ উপকারী। ছত্রাকের সংক্রমণ বুঝতে পারলে দারুচিনি গুঁড়ো আক্রান্ত স্থানে ছড়িয়ে দিন। এ ক্ষেত্রে, ছোট ও নরম ব্রাশও ব্যবহার করতে পারেন। গাছের মাটির চারপাশেও ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন দারুচিনি গুঁড়ো। অ্যান্টিফাঙ্গাল প্রভাব ছাড়াও, এটি গাছগুলোর প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে এবং তাদের আরও প্রাণশক্তি দেবে।

গাছের বৃদ্ধি বাড়াতে : মাটিতে লাগানো গাছ অথবা রোপণ করা বীজের দ্রুত বৃদ্ধিতেও দারুচিনির ব্যবহার রয়েছে। গাছ লাগানোর পর মাটিতে দারুচিনি গুঁড়ো অথবা মাটিতে দেওয়ার আগে কিছু সময় পানিতে বীজ ভিজিয়ে রাখলে বেশি ভালো।

মশা তাড়াতে : বাগানের গাছে মশা থাকতে পারে। এমন হলে গাছের মাটিতে দারুচিনি গুঁড়ো ছিটিয়ে দিন। মশা বেশিক্ষণ থাকতে পারবে না। দারুচিনির কড়া গন্ধে বেশিক্ষণ মশার টিকে থাকা কঠিন।

গাছ সুস্থ করতে : মানুষের মতো গাছও অসুস্থ হয়। নিয়মিত যতেœ তারা আবার সুস্থও হয়ে ওঠে। গাছ দুর্বল হয়ে যাচ্ছে বুঝতে পারলে নিয়মিত চার-পাঁচ দিন গাছে দারুচিনি গুঁড়ো ছিটিয়ে দিন। অবশ্যই তা গাছে পানি দেওয়া শেষে দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত