‘গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর’

অ্যাওয়ার্ড পেলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৩ এএম

‘গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (বিএসিসি) ও ইয়ুথ কমার্স কমিউনিকেশন ইন্টারন্যাশনাল (ওয়াইসিসিআই), হারনেট টিভি ও টেলিপ্রেস যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, বিশেষ অতিথি  ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ইয়ুথ কমার্স কমিউনিকেশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কামাল উদ্দিন ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান রাজু আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের উন্নয়নে সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রাখা শিল্প, সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আউডস্ট্যান্ডিং পারফরম্যান্স ডিউরিং কভিড-১৯, সাধারণ, পাওয়ার কাপল ও আজীবন সম্মননা প্রদান করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মহামারী করোনা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত