২৯ মে সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৭ এএম

দেশের সাত কৃষি ও কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৯ মে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও অর্থ অপচয় থেকে রেহাই দিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) অনুষ্ঠিত সভায় পরীক্ষার তারিখ নির্ধারিত হয়।

বশেমুরকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসাবে প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছে ২০টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে। চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েট বাদে বাকি তিনটি একই পদ্ধতিতে পরীক্ষা নেবে। বাকি বিশ্ববিদ্যালয়গুলো আলাদা পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত