পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন পালন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৫ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকায় পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে এই আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন। তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়া একজন একনিষ্ঠ দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী ছিলেন। তিনি বিজ্ঞানের উন্নয়নে আজীবন চেষ্টা চালিয়ে গেছেন।

অনুষ্ঠানে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত