টেস্ট ক্রিকেট থেকে অবসরে ডু প্লেসি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫১ পিএম

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ৩৬ বছর বয়সী ক্রিকেটার।

সাদা পোশাক, লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর ডু প্লেসি জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পরেই এই ফরম্যাট থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় টেস্ট ক্রিকেট থেকে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডু প্লেসি লিখেন, ‘আমার হৃদয় একেবারে স্বচ্ছ। নতুন অধ্যায় শুরু করার এই সঠিক সময়।’

ডু প্লেসি শুধু সাদা বলের ক্রিকেটেই নজর দিতে চাচ্ছেন। এ বছর ও আগামী বছর, পর পর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডু প্লেসির নজর সেদিকেই।

ক্যারিয়ারে ৬৯টি টেস্ট খেলে ডু প্লেসির রান ৪০.০২ গড়ে ৪১৬৩। ২১টি ফিফটির সঙ্গে রয়েছে ১০টি সেঞ্চুরি। ৩৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন দেশকে। তার অধীনে ১৮ টেস্ট জিতেছে প্রোটিয়ারা।

এ ছাড়া এখন পর্যন্ত ১৪৩টি ওয়ানডে, ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন এই প্রোটিয়া ক্রিকেটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত