আতলেতিকোর ড্র

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১০ এএম

সপ্তাহের ব্যবধানে আবার ড্র করল আতলেতিকো মাদ্রিদ। ৮ ফেব্রুয়ারি সেলতা ভিগোর সঙ্গে ড্র করা সিমিওনের শিষ্যরা মাঝে গ্রানাদার বিপক্ষে জয়ের পর বুধবার লেভান্তের মাঠে গিয়ে ১-১ গোলে খেলা শেষ করল। ২২ ম্যাচে ১৭ জয়ের পাশাপাশি চতুর্থ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল আতলেতিকো। তবে দুই ম্যাচে ৪ পয়েন্ট খোয়ানোয় প্রবল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমল ৬ পয়েন্টে, বার্সার সঙ্গে ৯ পয়েন্টে (বার্সা রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে)। বুধবার স্বাগতিক লেভান্তে ১৭ মিনিটে এগিয়ে যায় ইনিস ব্রাদহির গোলে। ৩৭ মিনিটে সমতা ফেরান মার্কোস লরেন্তে। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত