আলোচনা সভায় রংধনু গ্রুপের চেয়ারম্যান

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৭ এএম

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু ২১শে ফেব্রুয়ারির সাংস্কৃতিক আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। যার হাত ধরে পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন ‘১৯৪৮ সালের ১১ মার্চ ধর্মঘট ও হরতালে প্রথম যিনি রাজবন্দি হয়েছিলেন তিনি তখনকার যুবনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজবন্দি হওয়ার প্রধান কারণ এই ভাষা। এই ঘটনার প্রেক্ষিতে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ছাত্র-যুবাদের আন্দোলন বিস্ফোরণ ঘটায়। ভাষার জন্য প্রাণ হারায় সালাম, জব্বার, রফিক, আসাদরা। তিনি আরও বলেন, ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ৫২’র একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১৯৫৩ সালে যে প্রথম প্রভাত ফেরি, সেটি খালি পায়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত