একুশের চেতনায় গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন একুশের শিক্ষায় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আরেকবার জীবন দেই।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (একাংশ) উদ্যোগে ‘২১-এর চেতনায় স্বৈরাচার পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
×
