বাংলাদেশে ভাত-ডাল মাখানি আমার খুব পছন্দ: আমির

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৬ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত মুখ মোহাম্মদ আমির। জাতীয় দলের হয়েও বাংলাদেশ সফর করেছেন। পাকিস্তানি এই তারকা জানিয়েছেন, বাংলাদেশে এলে ভাত আর ডাল মাখানি তার খুব প্রিয়।

‘ক্রাঞ্চ টাইম’ নামে নতুন একটি সিরিজ সাক্ষাৎকার প্রকাশ করছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। সোমবার মোহাম্মদ আমিরের সাক্ষাৎকার প্রকাশ করেছে তারা।

যেখানে নিজের ভালোলাগার খাবার ও এ জাতীয় অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন ২৯ ছুঁই ছুঁই এই তারকা। প্রসঙ্গে ক্রমে বাংলাদেশে খেলতে এলে কোন খারাপ তার প্রিয় এনিয়েও বলেছেন।

আমির বলেন, ‘বিপিএলে ভাত ও ডাল মাখানি খেতে ভালো লাগে। বাংলাদেশে এটা ভালো লাগে।’ তবে বাংলাদেশে এলে শাকসবজি বেশি খান বলে জানান আমির।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমির। ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি টি-টোয়েন্টি খেলা আমির জানান, তিনি তুর্কি খাবার বেশ পছন্দ করেন। এর মধ্যে মিক্সড গ্রিলড খাবার তার বেশি পছন্দ। স্বাস্থ্যকর খাবার বলে তা প্রতিদিনই খেতে পারেন।

বিদেশ সফরে খাবার জায়গা হিসেবে দুবাই ও লন্ডন খুব পছন্দ তার। আর পাকিস্তানে ফিরলে স্ত্রীর রাঁধা পাস্তা, মুরগির স্টেক সাবাড় করেন এ ক্রিকেটার।

তবে নিজে রান্না বান্না কিছুই পারেন না আমির। তার কথায়, ‘আমি চাও বানাতে পারি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত