হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয় নীতিমালায় সম্মতি না দিলে অ্যাপে কল ও নোটিফিকেশন পেলেও বার্তা পাঠাতে বা পড়তে পারবেন না ব্যবহারকারী। টেকক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ তাদের এক অংশীদারকে জানিয়েছে, গ্রাহকদের ধীরে ধীরে নতুন শর্ত মেনে নিতে বলা হবে। গ্রাহকরা যেন ১৫ মে থেকে হোয়াটসঅ্যাপ পুরোপুরি কাজ করতে পারে নতুন নীতিমালা অনুযায়ী। গ্রাহক যদি তার পরও নীতিমালা না মানেন, তবে তারা অ্যাপে বার্তা পাঠাতে বা পড়তে পারবেন না। নির্ধারিত তারিখ শেষ হয়ে যাওয়ার পরও কেউ যদি ‘অঈঈঊচঞ’ বাটনে ক্লিক না করেন, তবে অ্যাকাউন্ট অব্যবহৃত বলে গণ্য হবে। আর এসব অ্যাকাউন্ট ১২০ দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সক্রিয় নন এমন গ্রাহকের জন্যও ২৫ মে থেকে নতুন নীতিমালা আসবে। নিজেদের অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে সবকিছু ঠিক রেখে শুধু ব্যবহারকারীদের নতুন আপডেট নিয়ে পড়তে তাদের ইচ্ছামতো সময় দেবে আর বাড়তি তথ্য দিয়ে একটি ব্যানার প্রদর্শন করবে অ্যাপটি, প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রয়টার্স।
নতুন আপডেট নিয়ে খবর প্রকাশের পরপর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ছেড়ে টেলিগ্রাম আর সিগন্যালসহ প্রতিদ্বন্দ্বী অন্য প্ল্যাটফর্মগুলোর দিকে ঝুঁকে পড়ে। এর ফলে নতুন আপডেট আনার সময় মে মাস পর্যন্ত পিছিয়ে দেয় হোয়াটসঅ্যাপ। তাদের মতে, ‘অ্যাপ নিয়ে আমরা বেশ কিছু অভিযোগ শুনেছি। যত অভিযোগ আমাদের সামনে আসছে, তত বেশি তথ্য প্রচার নিয়ে আমরা সচেতন হচ্ছি।’
