নবজাতক নিয়ে বাড়ি ফিরলেন কারিনা-সাইফ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৮ পিএম

সদ্যোজাত পুত্র সন্তান নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কারিনা কাপুর খান। সঙ্গে ছিলেন স্বামী সাইফ আলি খান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন কারিনা-সাইফ। সেই সুবাদে তাদের দ্বিতীয় সন্তানের প্রথম ছবি প্রকাশ পেল। সঙ্গে বড় ছেলে তৈমুরের উজ্জ্বল মুখের দেখাও মিলল নেট দুনিয়ায়।

এদিনে স্বাভাবিকভাবেই হাসপাতালের বাইরে ভিড় দেখা যায় ফটোগ্রাফারদের। গাড়ির কাচ দিয়ে ভেতরে দেখা যায় নবজাতককে। এক নারী তাকে আগলে বসে রয়েছেন গাড়ির পেছনের সিটে।

সামনের সিটে বসে রয়েছেন সাইফ। তার কোলে রয়েছে ৪ বছরের তৈমুর। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। তার চোখে-মুখে উচ্ছ্বাস দেখা গেছে। অন্য একটি ছবিতে কারিনাকে দেখা যাচ্ছে পাশ থেকে। তিনি মাস্ক ও রোদচশমা পরে রয়েছেন।

রবিবার সকালে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কারিনা। ছেলের নাম ও ছবি এখনও প্রকাশ করেননি তারকা দম্পতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত