প্রিমিয়ার ব্যাংকের আরও ৬ শাখায় ইসলামি ব্যাংকিং উইন্ডো

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৭ এএম

প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আরও ৬ শাখায় (উত্তরা, কাকরাইল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও বগুড়া শাখা) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবা উদ্বোধন করা হয়।

ব্যাংকের এমডি-সিইও এম রিয়াজুল করিমসহ অন্যরা ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবা উদ্বোধন করেন। ইসলামি ব্যাংকিং উইন্ডোতে সব ধরনের ইসলামি ব্যাংকিং সেবা পাওয়া যাবে। এ পর্যন্ত সর্বমোট ২০ টি শাখায় এই উইন্ডো সেবা চালু করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত